২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন নোমান

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 05:23 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। নোমানের একান্ত সচিব নুরুল আজম শনিবার রাতে হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। সাবেক মন্ত্রী নোমান শনিবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফেরেন। গত ১০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেুথ হাসপাতালে তার এনজিওপ্লাস্টি করা হয়। ৩ সেপ্টেম্বর আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামে হৃদরোগে আক্রান্ত হন। দুইদিন স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ৬ সেপ্টেম্বর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য নোমানকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩১৯ ঘ.