২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের নওধার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত হোসনা (৯) নওধার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী তুরাগ পরিবহনের একটি বাস হোসনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক ও বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ত্রিশাল থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৪৩ ঘ.