২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরপ্রতীক ইনামুল হকের দাফন

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগের আহ্বায়ক ইনামুল হক চৌধুরীর বীরপ্রতীককে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

সিলেট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগের আহ্বায়ক ইনামুল হক চৌধুরীর বীরপ্রতীককে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। এ মুক্তিযোদ্ধা শুক্রবার মারা যান। তিনি ক্যান্সারে ভুগছিলেন। শনিবার বাদ জোহর হযরত শাহজালাল দরগাহ গোরস্থানে এনামুলকে দাফন করা হয়। এর আগে দুপুরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাকে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে দরগাহ মসজিদে জানাজার পর রাষ্ট্রীয় সম্মাননা জানানোর জন্য এনামুলের লাশ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর লাশ কবরস্থানে আনা হয়। ৬৮ বছর বয়সে মারা যাওয়া ইনামুল হক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। তিনি ১৯৭৯ সালে ও ১৯৮৬ সালে সিলেট-২ আসনে(বিশ্বনাথ-বালাগঞ্জ) আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৫ ঘ.