২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অটোরিকশা ধর্মঘট

এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীতে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি ধর্মঘট ডেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীতে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। ফলে বৃহস্পতিবার থেকে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। মালিক সমিতির চৌমুহনী শাখার সভাপতি মাসুদ পারভেজকে গ্রেপ্তারের প্রতিবাদে এ ধর্মঘট চলছে বলে জানায় পুলিশ। সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন জানান, একটি অটোরিকশা চুরির মামলায় মাসুদ পারভেজকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করলে আদলত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। এর প্রতিবাদে সকাল থেকে অটোরিকশা মালিক সমিতি ধর্মঘট ডাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১৩ ঘ.