গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গাজীপুরে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী হাবিব এ সাজা দেন।
দ-িত মো. রানা চৌধুরী (১৯) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা লেশিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
ম্যাজিস্ট্রেট মৌসুমী হাবিব জানান, দুই মাস ধরে রানা গাজীপুর ক্যান্টমেন্টবোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে।
বুধবার দুপুরে ওই স্কুলে গিয়ে আবার উত্যক্ত করলে মেয়েটি প্রধান শিক্ষককে তা জানায়। স্কুল কর্তৃপক্ষ তখন রানাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে জেলা প্রশাসনের নির্দেশে বিকালে ভ্রাম্যমাণ আদালতে তার বিচার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24