২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাদারীপুরের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পেয়ারপুর ইউনিয়নের নয়াচর গ্রামে এ দুর্ঘটনায় নিহত হন সাদ্দাম বেপারী (২৫)। নিহতের বড় ভাই হান্নান বেপারী সাংবাদিকদের জানান, ইজিবাইকে চার্জ দেওয়ার জন্য সংযোগ লাইন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাদ্দাম। মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। সদর থানার ওমি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ থানায় আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯৩৬ ঘ.