২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে মাদকদ্রব্যসহ দু'জন গ্রেপ্তার

ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে মঙ্গলবার রাতে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে মঙ্গলবার রাতে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে সাড়ে সাত কেজি গাঁজা, একশ' বোতল ফেন্সিডিল ও দুই বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদরের বিষ্ণপুর গ্রামের জোবায়ের মিয়া (২০) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নর্তন গ্রামের শিল্পী বেগম (২৪)। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনজুর আহমদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি মনতলা রেলস্টেশনে পৌঁছলে জোবায়েরকে সাড়ে সাত কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয। এরপর ট্রেনটি রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছলে একশ' বোতল ফেন্সিডিল ও দুই বোতল হুইস্কিসহ শিল্পীকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা আরো জানান, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে বিভিন্ন এলাকায় বিক্রি করত। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৬ ঘ.