মাদারীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাংচুর ও লুটপাটের অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার উপজেলার ডাসার ইউনিয়নের চেয়ারম্যান সবুজ কাজীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কালকিনি থানার ওসি শাহিন মন্ডল সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে মাদারীপুর নতুন শহর এলাকা থেকে চেয়ারম্যান সবুজকে গ্রেপ্তার করা হয়।
সবুজ কাজীর বিরুদ্ধে কালকিনি থানায় ভাংচুর, লুটপাটসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০০ ঘ.
bdnews24