২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাগেরহাট জেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ এমাদুল কবির (২৬) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট জেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ এমাদুল কবির (২৬) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে খুলনা মহানগরের খালিশপুর এলাকা থেকে এ মামলার প্রধান আসামি দাউদ মল্লিককে (২৮) গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১০ সালের ২২ নভেম্বর এমাদুলকে অপহরণ করে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ২৪ নভেম্বর এমাদুলের ভাই ইমামুল কবির বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা করেন। দাউদসহ চার জনের বিরুদ্ধে গত ৮ অগাস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদে কাড়াপাড়া গ্রামের জালাল মল্লিকের ছেলে দাউদ। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন- বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের প্রয়াত ইনছান উদ্দিন মল্লিকের ছেলে চাঁন মল্লিক (৪৫), প্রয়াত সেকেন্দার শেখের ছেলে আলী শেখ (৪০) এবং দেলোয়ার মল্লিকের ছেলে খালেদ মল্লিক (২৫)। এদের মধ্যে খালেদ পলাতক। বাকিরা কারাগারে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৩১ ঘ.