২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বই বহনকারী ট্রাক ডোবায়

বরিশালের আগৈলঝারা উপজেলায় বই বহনকারী একটি ট্রাক ডোবায় পড়ে বিপুল সংখ্যক বই ভিজে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 06:55 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

বরিশাল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝারা উপজেলায় বই বহনকারী একটি ট্রাক ডোবায় পড়ে বিপুল সংখ্যক বই ভিজে গেছে। সোমবার উপজেলা সদরের ব্র্যাক সংলগ্ন ডাইভারেশন অতিক্রমের সময় এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ চারজন। আহত ট্রাক চালক জাহিদ হোসেনকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া সহকারী আলম, নুরুদ্দিন ও জাকির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রাকটিতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার জন্য ২০১২ শিক্ষাবর্ষের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বই আনা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। আগৈলঝারা থানার ওসি অশোক কুমার নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ষষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বই বহনকারী ট্রাকটি রোববার রাতে ঢাকা থেকে রওনা দেয়। আগৈলঝারার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সাগর বলেন, ট্রাকে দুই উপজেলার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর এক হাজার ৩৮৩ বান্ডিল বই ছিলো। ট্রাকে থাকা অন্তত অর্ধেক বই ভিজে নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৯ ঘ.