টাঙ্গাইল, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহরের কথিত শীর্ষ সন্ত্রাসী মামুনÑমন্টু গ্রুপের প্রধান মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে জেলা শহরের নিউ মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মডেল থানায় বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, মামুন-মন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী রোববার দেলদুয়ার উপজেলার মাইঠান গ্রামের মানিক মিয়ার ছেলে রাজীবকে (১৭) অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে দেলদুয়ার থানায় রাজীবের বাবার মামলার পরিপ্রেক্ষিতে মামুনকে গ্রেপ্তার করা হয়, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24