চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কামালপুর এলাকায় নিজ বাসায় সাকের উল্লাহ (১৬) নামে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া।
সাকের হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
"দুপুরে ক্লাস বিরতিতে বাসায় খাবার খেতে এসে ফ্যানের সুইস দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে হাটহাজারী 'আধুনিক হাসপাতালে' নিয়ে যাওয়া হয় সাকেরকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন", যোগ করেন পুলিশ কর্মকর্তা কিবরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/২১২০ ঘ.
bdnews24