নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক প্রতœতাত্ত্বিক এলাকা পানাম নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
রোববার থেকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারাবান তাহুরার নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এদিন ৪৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এসময় প্রতœতত্ত্ব অধিদপ্তর সোনারগাঁও জোনের প্রকৌশলী রফিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান, সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন ।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারাবান তাহুরা জানান, দখলদাররা পানাম সিটিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিলো। এতে ঐতিহাসিক এ নগরীর সৌন্দর্য হানি হচ্ছে।
সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি।
শুক্রবার পানাম নগরীসহ সোনারগাঁওয়ের ঐতিহাসিক সকল প্রতœতাত্ত্বিক স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ করা, সোনারগাঁওকে প্রতœতাত্ত্বিক নগরী ঘোষণাসহ বিভিন্ন দাবিতে সোনারগাঁও নাগরিক কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে পানাম নগরীর আদমপুর বাজারে মানববন্ধন ও নাগরিক সমাবেশ কর্মসূচি পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮০৯ ঘ.
bdnews24