২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনের সময় রোববার এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনের সময় রোববার এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। আবদুল হাকিম (৫২) নামের ওই পুলিশ কনস্টেবল চাঁদপুরের শাহরাস্তি থানায় কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার আবদুল খালেকের ছেলে। মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার জানান, সকাল ৭টায় গজরা ইউনিয়নের রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন হাকিম । হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ও গজরা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ছিলো। পরে নির্বাচন কমিশন নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৭ ঘ.