২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারী যুব কর্মকর্তা কারাগারে

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় লালমনিরহাটে এক সরকারি কর্মকর্তাকে নয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় লালমনিরহাটে এক সরকারি কর্মকর্তাকে নয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মোল্লা এ সাজা দেন বলে পুলিশ জানিয়েছে। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত মামুনুর রশীদ খান (৪০) কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। তার বাড়ি জামালপুর জেলায়। লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন জানান, লালমনিরহাট পুলিশ লাইন পরিচালিত ফাকল স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো মামুনুর রশীদ। শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের সাপটানা সড়কে আবারো উত্ত্যক্ত করে। সদর থানা পুলিশকে বিষয়টি জানালে ওই যুব উন্নয়ন কর্মকর্তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়। লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "শনিবার অফিস বন্ধ থাকায় ঘটনাটি আমি সন্ধ্যায় শুনেছি। তার ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.