২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরী গাছ বোঝাই ট্রলারসহ পাচারকারী আটক

বাগেরহাটের মংলায় পশুর নদী থেকে সুন্দরবন থেকে কাটা সুন্দরী গাছ বোঝাই একটি ট্রলারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় পশুর নদী থেকে সুন্দরবন থেকে কাটা সুন্দরী গাছ বোঝাই একটি ট্রলারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার ভোরে বুড়িরডাঙ্গা এলাকায় পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। আটক অমল সরকার (৫২) গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার বাসিন্দা। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট হাসানুজ্জামান ও মংলা থানার ওসি নিখিল চন্দ্র ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুন্দরবনের কাঠ পাচারকারীদের কাছ থেকে এসব সুন্দরী গাছ সংগ্রহ করে মাদারীপুরের টেকেরহাট নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমল জানিয়েছে। এ ঘটনায় অমলসহ পাঁচ কাঠ পাচারকারীর বিরুদ্ধে বন আইনে একটি মামলা হয়েছে, বলেন এই কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০৯ ঘ.