গাইবান্ধা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল মেশানোর অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি হলুদ মিল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া মিলটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম এ দ- দেন।
গোবিন্দিপুর গ্রামের এই হলুদ মিলটির মালিক আজিম উদ্দিন।
ইউএনও আজাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, হলুদের সঙ্গে চালের কুড়ার গুড়া ও রং মেশানোর সময় মিল মালিককে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার বিচার করা হয়। এ সময় কয়েক মণ হলুদ ফেলে দেওয়া হয়।
ইউএনও আরো জানান, র্যাব-৫ এই অভিযানে সহায়তা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৯ ঘ.
bdnews24