২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ডিবি পুলিশকে পিটুনি

পুলিশ সেজে চাঁদাবজি করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

বরিশাল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সেজে চাঁদাবজি করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শনিবার ভোরে মাহিলড়রা বন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদীর থানার ওসি মো. নুরুল ইসলাম। গ্রেপ্তার সোহাগ আকন (২৫) মাদারীপুরের কালকিনি উপজেলার মিনহাজদি গ্রামের প্রয়াত হান্নান আকনের ছেলে। ওসি মো. নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার ছিলো মাহিলাড়ার বন্দরে সাপ্তাহিক হাট। হাটে বিক্রির জন্য ভোরে ট্রলারে করে আখ নিয়ে আসেন উজিরপুরের নাঘারকান্দি গ্রামের বেলায়েত গোমস্তা। তখন সোহাগ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রলারে উঠে বেলায়েতকে হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখায় এবং তার কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এরমধ্যে ১০ হাজার টাকা নগদ এবং ৫ হাজার টাকা পরে দিতে বলে। এ সময় ওই ট্রলারে থাকা ব্যবসায়ী আনোয়ার হোসেন পালিয়ে গিয়ে বিষয়টি হাটের প্রহরীদের জানান। প্রহরীরা এসে সোহাগের কাছে তার পরিচয়পত্র দেখতে চাইলে সোহাগ ধরা পড়ে যায়। এই ঘটনায় বেলায়েত গোমস্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। ঢাকার ডেমরা এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করার সময় সোহাগ হাতকড়াটি চুরি করে বলে পুলিশকে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৫ ঘ.