২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের 'তালিকাভুক্ত সন্ত্রাসী' বিধান ফেনীতে আটক

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত 'সন্ত্রাসী' বিধান বড়–য়াকে ফেনী থেকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ফেনী/চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত 'সন্ত্রাসী' বিধান বড়–য়াকে ফেনী থেকে আটক করেছে র‌্যাব। ফেনী অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক এএসপি সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার লেমুয়া সেতুর পাশে একটি বাড়ি থেকে বিধানকে আটক করে। চট্টগ্রামের স্থানীয় কয়েকজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের দিকে র‌্যাব সদস্যরা বিধানকে নিয়ে রাউজানে যায়। রাউজানের আঁধার মানিক গ্রামেই তার বাড়ি। রাউজান থানার ওসি নুরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাবের কাছে শুনেছি তারা বিধানকে রাউজানে এনেছে।" সালাউদ্দিন কাদের চৌধুরীর এক সময়ের দল এনডিপির কর্মী বিধান পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ওসি নুরুল আমীন জানান, রাউজান থানায় চারটি হত্যাসহ মোট ১৭টি মামলা রয়েছে বিধানের বিরুদ্ধে। এর মধ্যে একটিতে তার ২০ বছর সাজাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/১৮৫৪ ঘ.