২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় শুক্রবার দুপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

পাবনা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ভাঙ্গুড়ায় শুক্রবার দুপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহেদ (৩৫) ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি পাবনার চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। ঈশ^রদী রেলওয়ে থানার ওসি শ্যামল কুমার জানান, দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী থেকে ঢাকামুখী আন্তনগর সিল্কসিটি ট্রেনের ছাদে উঠে চাটমোহর থেকে ঢাকা ফিরছিলেন। ভাঙ্গুরার রেলব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে নিচে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৪ ঘ.