২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ভেসে এলো চুড়ি পরা হাত

চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে নদীতে ভেসে আসা দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে নদীতে ভেসে আসা দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ। পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ নম্বর ঘাট সংলগ্ন সেতুর দক্ষিণে পাশে একটি হাত পাথরে আটকে থাকতে দেখে শুক্রবার দুপুরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। "জোয়ারের পানি নেমে যাওয়ার পর হাতটি দৃশ্যমান হয়। চুড়ি পরা ওই হাতে একটি প্লাস্টিকের ব্যাগ ধরা ছিল। ব্যাগ খুলে পাওয়া যায় আরেকটি হাত।" এসআই আফসার জানান, ব্যাগের ভেতর থাকা হাতে একটি কালো রঙের আংটি পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে হাত দুটি কোনো নারীর। তিনি বলেন, হাত দুটি উদ্ধারের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১৭১৯ ঘ.