২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে আবাসিক হোটেলে পর্যটকের মৃত্যু

রাঙামাটির একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হলিডে রিসোর্ট নামে একটি পর্যটন হোটেলের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জ্যোতির্ময় নাথ (৫০) ঢাকার সূত্রাপুরের ১৭৩ নং লাল মোহন সড়কের বাসিন্দা। রাঙামাটির কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, জ্যোতিময় বুধবার দুপুর তিনটায় হোটেলে উঠেন। বৃহস্পতিবার ১২টায় তার হোটেল ছেড়ে দেওয়ার কথা। কিন্তু এই সময়ে কক্ষের দরজা বন্ধ থাকায় হোটেল কর্তপক্ষ পুলিশে খবর দেয়। পরে কক্ষের দরজা ভেঙে জ্যোতির্ময়ের লাশ উদ্ধার করে পুলিশ। লুৎফুর রহমান জানান, কী কারণে জ্যোর্তিময় মারা গেছেন তা সঠিক বলা যাচ্ছে না। তবে বিষ বা এই জাতীয় কিছু পান করে তিনি মারা গেছেন বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২১২ ঘ.