২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরে বনায়নে কাজ করবে সেনাবাহিনী

দক্ষিণাঞ্চলে জেগে ওঠা চরভূমিতে বনায়ন কাজে সহায়তা দেবে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলে জেগে ওঠা চরভূমিতে বনায়ন কাজে সহায়তা দেবে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে সচিবালয়ে 'সম্ভাবনাময় চরাঞ্চলে সেনা বাহিনীর বনায়ন প্রকল্প বাস্তবায়ন' সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আদর্শ সামাজিক বনায়ন কাজে নোয়াখালী জেলাকে প্রাথমিক পাইলট প্রকল্প হিসাবে ধরা হবে। পর্যায়ক্রমে দেশের সব উপকূলীয় অঞ্চলকে আনা হবে এর আওতায়। নোয়াখালীর জেগে ওঠা কেরিং চরের ৫ হাজার একর ও চর লক্ষ্মীর ৩৮৭ একর জমির মাটির গুণাগুণ পরীক্ষা করে বনায়নের প্রজাতি নির্ধারণ করা হবে বলে সভায় জানানো হয়। বনায়ন কাজে সরকারকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে সভায় মন্ত্রীকে অবহিত করেন সেনা বাহিনীর প্রতিনিধি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম। অন্যদের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ড. মিহির কান্তি মজুমদার ছাড়াও সেনা কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএইচএ/এএল/১৯৪৮ ঘ.