২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে সাক্ষরতা দিবস

সাক্ষরতাই মুক্তি, সাক্ষরতাই উন্নতি- এ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষরতাই মুক্তি, সাক্ষরতাই উন্নতি- এ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব একেএম আব্দুল আউয়াল মজুমদার। ওসমানী স্মৃতি মিলনায়তনে এসে শেষ হয় শোভাযাত্রা। এরপর সকাল ১০টায় সেখানে শুরু হয়েছে আলোচনা সভা। এতে অংশ নিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, উপ আনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলমগীর। সাক্ষরতা দিবসে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। এ বছর বিদ্যালয়ে গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে সক্ষম হয়েছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "২০১৪ সালের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে নিররমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/এমআই/১১৩৫ ঘ.