নওগাঁ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলা থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সাজাপ্রাপ্ত এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে হাটকালুপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে কামরান আলী প্রামাণিক ওরফে কামরানকে (৫০) গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
একটি মামলায় কামরানের ৩১ বছর ছয় মাসের সশ্রম কারাদ- হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ও র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা কামরানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
কামরান জঙ্গি নেতা বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন এবং গ্রামের হলিখালি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এসআই আরো জানান, ২০০৭ সালের ৩০ মার্চ রাজশাহীর একটি আদালত কামরানকে ৩১ বছর ছয় মাস সশ্রম কারাদ- দেয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৮ ঘ.
bdnews24