২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নিখোঁজ যুবকের লাশ

নিখোঁজ হওয়ার তিন দিন পর মাদারীপুর সদর উপজেলার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার তিন দিন পর মাদারীপুর সদর উপজেলার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে কোটালীপাড়া-রাজৈর সড়কের বাঘরিয়া এলাকার একটি খাল থেকে ফোরকান মোড়লের (২৭) লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই হানিফ মোড়ল জানান, ফোরকান রোববার উপজেলার ঘটমাঝি গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর ফেরেননি। রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান সাংবাদিকদের জানান, দুপুর ১২টায় ফোরকানের লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে ফোরকানের মোটরসাইকেলটি এখনো পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৯ ঘ.