ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লিতে বুধবার বোমা হামলার পর বাংলাদেশে পুলিশ-র্যাবকে সর্তক থাকতে বলা হয়েছে।
ভারতের রাজধানী নয়া দিল্লির হাইকোর্টে বোমা হামলার সময় সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে ছিলেন।
পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোমা হামলার পরপরই পুলিশ ও র্যাবকে সর্তক থাকতে বলা হয়েছে।
তিনি বলেন, "সফররত প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দেওয়া হয়েছিল বাড়তি নজর। মনমোহন সিং সন্ধ্যায় নিজ দেশে ফিরে যান।"
দিল্লিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। এ হামলার দায়িত্ব স্বীকার করেছে হুজি।
র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তৎপরতার দিকে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। দিল্লিতে বোমার হামলার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সব র্যাব সদস্যকে সর্তক করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৩২ ঘ.
bdnews24