২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াইলে নৌকা ডুবে তিন জনের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাওরে মঙ্গলবার সকালে এক নৌকাডুবির ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাওরে মঙ্গলবার সকালে এক নৌকাডুবির ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে কমলার বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হচ্ছেন- ইটনা উপজেলার কুর্শিগ্রামের জুলেখা (৬০), তার নাতি তরুণ (৬) এবং তাড়াইল উপজেলার বেলংকা গ্রামের আছিয়া (৩৫)। ঘটনাস্থলে উপস্থিত তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ১৫/১৬ জন যাত্রী নিয়ে দামিহা ইউনিয়নের হাছলা থেকে তাড়াইল উপজেলা সদরের আসছিলো। সকাল ১০টার দিকে কমলার বিল এলাকায় পৌঁছানোর পর মাঝি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্যান্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিহত তিন জনের খোঁজ পাওয়া যায়নি। পরে পুলিশ ও স্থানীয় লোকজন অনুসন্ধান চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে বলে জানান পুলিশ কর্মকর্তা মিজানুর। তাড়াইল থানার নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫২৩ ঘ.