২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তরুণী খুন, যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার আমতলীর গজারী বন থেকে শিল্পী বেগম (১৮) নামে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। শিল্পী আমতলী গ্রামের বাসিন্দা। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-উর-রশিদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শিল্পীর সঙ্গে পাশের বান্দবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের প্রেমের সম্পর্ক ছিলো। রোববার রাতে জাহাঙ্গীর মোবাইল ফোনে শিল্পীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিলো। সোমবার সকালে তার লাশ গজারী বন থেকে উদ্ধার করা হয়। লাশের গলায় ওড়না পেঁচানো ছিলো। এসআই হারুন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। "শিল্পী দু'মাসের অন্তঃসত্ত্বা ছিলো। ওই তরুণীকে হত্যার ঘটনায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে", যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৩৫ ঘ.