২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিশুকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আব্দুস সামী (১০) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আব্দুস সামী (১০) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়। সোমবার ভোরে উপজেলার মাদিলাহাট গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। ফুলবাড়ী থানার ওসি মঞ্জুর রহমান সাংবাদিকদের জানান, ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত সামীদের বাড়িতে হামলা চালায়। তারা সামীর বাবা সাজ্জাদ হোসেন ও মা সাইফুন বেগমকে বেদম প্রহার করে। চলে যাওয়ার সময় তারা সামীকে ধরে নিয়ে যায়। পরে পাশের একটি ধান ক্ষেত থেকে সামীর রক্তমাখা লাশ উদ্ধার করা হয়। ওসি জানান, দুর্বৃত্তরা সামীকে পিটিয়ে হত্যা করেছে। সাজ্জাদ ও সাইফুনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৪৯ ঘ.