২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন মনমোহন সিং

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার 'ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া' শিরোনামে বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার 'ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া' শিরোনামে বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইতোমধ্যে তার ঢাবি ক্যাম্পাস সফরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এদিকে মনমোহনের সফরে ঢাবি ও ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলেও জানান তিনি। উপাচার্য বলেন, ৭ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ৪০ মিনিটের অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। তিনি জানান, অনুষ্ঠানের শুরুতে স্বাগত সংগীত ও নৃত্য পরিবেশন করবেন ঢাবির সংগীত এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে উপাচার্য স্বাগত বক্তব্য দেবেন। "এরপর নির্ধারিত বিষয়ে বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী। শেষে উপ-উপাচার্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হবে। অনুষ্ঠানে মনমোহন সিংকে ঢাবির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে।" সমঝোতা স্মারক স্বাক্ষর অধ্যাপক আরেফিন সিদ্দিক জানান, দুই দেশের প্রধান দুটি প্রধান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। তিনি বলেন, "মনমোহনের সফরের প্রথম দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাক্ষর করা হবে এ সমঝোতা স্মারক। দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মারকে স্বাক্ষর করবেন।" গুরুদুয়ারা নানকশাহীতে প্রস্তুতি মনমোহন সিংয়ের সফরের দ্বিতীয় দিন তার স্ত্রী গুরুশরণ কাউর ঢাবি ক্যাম্পাসের গুরুদুয়ারা নানকশাহীতে প্রার্থনা করতে যাবেন। সেখানে দিল্লীর শিখ স¤প্রদায়ের 'কীর্তন' শিল্পী হিসেবে সমধিক পরিচিত গুরশারানকে স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত গুরুদুয়ারা কর্তৃপক্ষ। নতুনভাবে সাজানো হচ্ছে গুরুদুয়ারাকে। চুনকাম করা হয়েছে এর ভেতর-বাহির। গুরুদুয়ারা নানকশাহীর সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস পাপ্পু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭ তারিখ বিকেল ৫টার দিকে গুরুশরণ কাউরের গুরুদুয়ারায় আসার কথা। একজন সাধারণ শিখ যেভাবে প্রার্থনা করেন সেভাবে প্রার্থনা করে যাবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১২৭ ঘ.