২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সীমানা পিলার চুরির ঘটনায় শনিবার মৌলভীবাজারের পাল্লাতল সীমান্তে বিজিবি ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 05:22 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা পিলার চুরির ঘটনায় শনিবার মৌলভীবাজারের পাল্লাতল সীমান্তে বিজিবি ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হয়েছে। শুক্রবার রাতে বড়লেখা উজেলার পাল্লাতল এলাকায় ১৩৭২ ও ১৩৭৩ নম্বর মেইন পিলার, ১৩৭১ নম্বর পিলারের ৪ ও ৬ নম্বর সাব পিলার এবং পিলারগুলোর মাথার উপরের আটটি দিক নির্দেশক চুরি হয়। এর প্রতিবাদে সকালে পাল্লাতল চা বাগানের শ্রমিক ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এর পরিপ্রেক্ষিতে দুপুরে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বসে। বিজিবি'র পাল্লাতল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ফয়েজ উদ্দিন সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষে তিনি (ফয়েজ উদ্দিন) এবং বিএসএফর পক্ষে ভারতের মদনপুর ক্যাম্পের কমান্ডার ডিআর মল্লিক নেতৃত্ব দেন। বৈঠকে সীমানা পিলারের দিক নির্দেশকগুলো চুরির বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.