২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

বরিশালের বানরীপাড়া উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 05:58 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

বরিশাল, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানরীপাড়া উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের পশ্চিম নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ মলুহার গ্রামের জাকির হোসেনের স্ত্রী বেবি বেগম (২৮) ও ছেলে সাজ্জাদুল ইসলাম (২)। বানরীপাড়া থানার ওসি আব্দুর রব হাওলাদার বলেন, বানারীপাড়া থেকে একটি টেম্পুযোগে বরিশালে যাচ্ছিলো মা ও ছেলে। পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে টেম্পুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়। স্বরূপকাঠিতে পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.