২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে প্রতিবন্ধী নারী ধর্ষিত, আটক ১

বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে শুক্রবার এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৮) ধর্ষণের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে শুক্রবার এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৮) ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণ করার অভিযোগে এলাকাবাসী হোসেন সরদার (৩৫) নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় ডেমা গ্রামের বাচ্চু শেখ নামে এক ব্যক্তি হোসেন সরদারকে আসামি করে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার বাদী বাচ্চু শেখ বলেন, ভোরে গ্রামের হোসেন সরদার একটি পুকুর ঘাটে ঘুমিয়ে থাকা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে। তার চিৎকারে এলাকার লোকজন এসে হোসেন সরদারকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটি তার বাড়ি খুলনার রূপসা এলাকায় বলে জানিয়েছে। এছাড়া আর কিছু জানায়নি। পুলিশ কর্মকর্তা বলেন, বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে বিকালে মেয়েটিকে নিরাপদ হেফাজতে আবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। শনিবার হোসেন সরদারকে আদালতে হাজির করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.