ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর এবং নওগাঁর পতœীতলায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত সাতজন।
এরমধ্যে শ্রীনগরে দু'টি পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত ও সাত জন আহত হয়। পতœীতলায় নিহত হন দুই মোটরসাইকেল আরোহী।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, কামারখোলা কবরস্থানের কাছে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের চার অটোরিকশা যাত্রী আহত হয়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে রাসেল মিয়া (১৯) নামে একজনের মৃত্যু হয়। রাসেলের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।
ওসি জানান, গাড়ি দুটো আটক করা হয়েছে। চালক দুজন পালিয়ে গেছে।
এদিকে উপজেলার শ্যামসিদ্ধি আরতিপাড়ায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই আরোহী মনির হোসেন (২৫) নিহত হন। চালকসহ অপর চার আরোহী আহত হয়েছেন। মনির শ্যামসিদ্ধি গ্রামের বাসিন্দা।
নওগাঁর পতœীতলা থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে ১০টার দিকে বালুঘা মোড়ে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাইদুর রহমান (৪০) ও তছিরউদ্দিন (৪১) নিহত হন।
নিহতরা উপজেলার শীতল গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২২ ঘ.
bdnews24