২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামে বুধবার পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামে বুধবার পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। চৌধুরী তাহমিদ জসীম আপন (১৪) চট্টগ্রাম নগরীর ক্যান্টনমেন্ট গ্রামার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তাহমিদ দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান জসীম চৌধুরী সবুজের ছেলে। ঈদ উপলক্ষে তারা মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বাসা থেকে গ্রামের বাড়ি গিয়েছিলেন। স্থানীয় সাংবাদিক জামসেদ রেহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন বন্ধুসহ পুকুরের পাশে খেলার সময় বিকাল সাড়ে ৩টার দিকে আপন পানিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/১৮২৭ ঘ.