২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইফতার করলেন রাষ্ট্রপতি

দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে রোববার ইফতার করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে রোববার ইফতার করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বঙ্গভবনে এ ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চ আদালতের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন কমিশনের চেয়ারম্যান ও সদস্য, সচিব, জাতীয় অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনীতিবিদ সিনিয়র আইনজীবী, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে একই টেবিলে ইফতার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টর রফিক-উল হক প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহতদের আত্মার শান্তিকামনা করে মোনাজাত করা হয়। এর আগে, রাষ্ট্রপতি আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১০৬ ঘ.