২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফের চাল না পেয়ে বিক্ষোভ

রাজধানীর কদমতলীতে ভিজিএফ কার্ড থাকা সত্ত্বেও চাল না পেয়ে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে ভিজিএফ কার্ড থাকা সত্ত্বেও চাল না পেয়ে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। রোববার দুপুর ২টার দিকে শ্যামপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রায় দুই হাজার নারী বিক্ষোভ করেন। সাজেদা নামে মেরাজনগরের একজন বলেন, আমার কাছে কার্ড রয়েছে কিন্তু আমাকে চাল দিচ্ছে না। পারভিন নামে আরেক মহিলা বলেন,"আমরা খুব গরীব। এই কার্ডে ১০ কেজি চাল পেতাম এখন চাল না দিলে খামু কী?" শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় সংসদ সদস্য সানজিদা খানম চাল দিতে নিষেধ করায় আমরা চাল দেওয়া বন্ধ করে দেই।" তিনি বলেন, চাল দেওয়া বন্ধ করার সময় লাইনে অনেক মহিলা দাঁড়ানো ছিলো যাদের ভিজিএফ কার্ড হাতে ছিলো। ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সানজিদা খানম অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি চাল দেওয়া বন্ধ করার কে? তবে স্থানীয় চেয়ারম্যান অসৎ উপায় অবলম্বন করে চাল দিতে থাকায় সার্কেল অফিসার চাল দেওয়া বন্ধ করে দেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯৪৭ ঘ.