২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস উল্টে এক জনের মৃত্যু

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 04:49 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

গাজীপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার জন। রোববার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে সুফিয়া কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজির উদ্দিন (৪০) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নিশ্চিতপুর গ্রামের ছফর উদ্দিনের ছেলে। মাওনা মহাসড়ক থানার ওসি জোবায়রুল আলম জানান, লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৪৬ ঘ.