২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৫০ লাখ পরিবার ১০ কেজি করে চাল পাবে'

আসন্ন ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকার সারাদেশে ৫০ লাখ পরিবারকে ১০ কেজি করে চাল দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

শেরপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকার সারাদেশে ৫০ লাখ পরিবারকে ১০ কেজি করে চাল দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার শেরপুরে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ তাদের ন্যায্য হিস্যা পায়। আর বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সবকিছু লুটপাট করে খায়। নকলা উপজেলার চর অষ্টধর ও চন্দ্রকোণা ইউনিয়ন এবং নকলা পৌরসভায় দুস্থদের মধ্যে তিনি ভিজিএফের চাল ও খেজুর বিতরণ করেন। এছাড়া নিজস্ব তহবিল থেকে শাড়ি এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে শাড়ি ও থ্রিপিছ বিতরণ করেন। তিনি বলেন, আমাদের দেশ এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না। রাতরাতি দুর্নীতি কমানো সম্ভব নয়। আস্তে আস্তে তা কমিয়ে আনা হবে। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হানিফ উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.