২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপ উল্টে দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পিকআপ উল্টে দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

সাতক্ষীরা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পিকআপ উল্টে দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয় জন। শনিবার সকালে সাতক্ষীরা-যশোর সড়কের ইলিশপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে দেবু বিশ্বাস (২৭) ও একই গ্রামের সদানন্দ বিশ্বাসের ছেলে সোনাতন বিশ্বাস (২২)। কলারোয়া থানার ওসি সুভাষ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যশোর থেকে ছেড়ে আসা মাছ ভর্তি পিকআপটি ইলিশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত ছয় জনকে যশোরের শার্শা ও বাগআঁচড়া এলাকার বিভিন্ন কিèনিকে ভর্তি করা হয়েছে। পিকআপটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৪৭ ঘ.