২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ডাকাতি, গ্রেপ্তার ৫

মাগুরার মহম্মদপুর উপজেলার ভাবনপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

মাগুরা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুর উপজেলার ভাবনপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা মুকুল ম-লের বাড়ি থেকে ৭৫ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণ লুট নিয়ে গেছে। পালানোর সময় এলাকাবাসী মনিরুল ইসলাম নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার করা হয় সদর উপজেলার ধলহারা গ্রামের তিজাম, ভিকু, হরিপ ও সবুরকে। মুকুল ম-লের ভাই পিকুল ম-ল সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতরা তাদের ডেকে তোলে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা ১৫ ভরি স্বর্ণ, ৭৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। পালানোর সময় এলাকাবাসী এক ডাকাতকে ধরে পুলিশে দেয়। আটক মনিরের বরাত দিয়ে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দাউদ হোসেন জানান, তারা মোট ১৭ জন ছিল। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে আরো চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০০ ঘ.