২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ চেয়ে কারাগারে

গ্রাহকের কাছে ঘুষ দাবি করায় ঢাকা ওয়াসার এক কর্মচারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকের কাছে ঘুষ দাবি করায় ঢাকা ওয়াসার এক কর্মচারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মিরপুরের এক গ্রাহকের কাছে ঘুষ চাওয়ায় ওয়াসার বিলিং সহকারী মো. মোফাজ্জল হোসেনকে ওয়াসার নির্বাহী হাকিম এ সাজা দিয়েছেন। মোফাজ্জলকে কারাগারে পাঠানো হয়েছে বলে বুধবার ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মিরপুর-৭ নম্বর সেকশনের এক গ্রাহকের কাছে ওয়াসার পানির বিল বকেয়া বাবদ ৩০ হাজার ৪২১ টাকা পরিশোধের নোটিশ দেন মোফাজ্জল। পরে পুরো টাকা পরিশোধ না করে ২২ হাজার টাকা তাকে দিলে বিল হালনাগাদ করে দেওয়ার প্রস্তাব দেন তিনি। ওই গ্রাহক ৯ হাজার ৯১৩ টাকা ব্যাংকে পরিশোধ করেন। এরপর মোফাজ্জল বাকি ১২ হাজার টাকা তাকে দেওয়ার জন্য পীড়াপীড়ি করলে ওই গ্রাহক ঘটনাটি নির্বাহী হাকিমকে জানান। ওই অভিযোগের পর সোমবার মোফাজ্জলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসআই/এমআই/২১০৫ ঘ.