২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও নসিমনের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

গোপালগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও নসিমনের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- নসিমনের চালক উপজেলার হাটুরিয়া গ্রামের অনুকূল বাগচীর ছেলে বিপুল কুমার বাগচী (৩০) ও দীঘারকুল গ্রামের প্রেম চাঁদ বিশ্বাসের ছেলে আনন্দ বিশ্বাস (৪৫)। আহতদের গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান, গোপালগঞ্জগামী একটি লোকাল বাস ও গাছের ডাল ভর্তি দুটি নসিমনের সঙ্গে সংঘর্ষে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু'জন মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫২৯ ঘ.