২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকুঞ্জে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

রাজধানী খিলক্ষেত নিকুঞ্জ থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী খিলক্ষেত নিকুঞ্জ থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে নিকুঞ্জ-২ এর পঞ্চম তলার তালা ভেঙে ঢাকা সিটি কলেজের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শামীমা নাসরিন সুইটির (২১) লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলে জানান খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন। তবে নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের বাবা আলাউদ্দিন খন্দকার থানায় হত্যা মামলা করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, ১৮ অগাস্ট সুইটি কদমতলা বাসাবো'র বাসা থেকে তার চাচাতো বোন জাহানারার বাসায় যায়। বাসায় ফিরে না আসায় সোমবার তারা ওই বাসায় গিয়ে তালা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তালা ভেঙে সুইটির লাশ ঘরের খাটের উপর থেকে উদ্ধার করা হয়। জাহানারার ছেলে সাইফুল ইসলাম রনি সুইটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে, মোহাম্মদপুর বেড়িবাঁধে ও ধানমণ্ডি সাতমসজিদ রোডে ট্রাক ও অ্যামবুলেন্স ধাক্কায় সেকান্দার ব্যপারী (৬০) ও টুটুল (২৬) নামে দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৮১৫ ঘ.