২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হওয়ার দুদিন পরই রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত

চালু হওয়ার দুই দিন পরই ঢাকা থেকে রংপুরগামী ট্রেন 'রংপুর এক্সপ্রেস' টাঙ্গাইলে লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

টাঙ্গাইল, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালু হওয়ার দুই দিন পরই ঢাকা থেকে রংপুরগামী ট্রেন 'রংপুর এক্সপ্রেস' টাঙ্গাইলে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে ট্রেনটি মহেড়া স্টেশনে লাইনচ্যুত হয় বলে জানান স্টেশন মাস্টার শামসুল আলম। তিনি জানান, স্টেশনের বিকল্প লাইনে ঢোকার পর রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটিকে ক্রসিং দেওয়ার কথা রংপুর এক্সপ্রেসের। কিন্তু লাইন ফাঁকা পেয়ে সেটি চলে যাচ্ছিল। এ সময় স্টেশন মাস্টার লাল পতাকা দিয়ে সিগনাল দেওয়ায় সেটি দ্রুত থামাতে গিয়ে ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে মূল রেল লাইন দিয়ে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে বলে জানান আলম। রোববার রংপুর এক্সপ্রেস উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৯ ঘ.