২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে হত্যার অভিযোগে গ্রেপ্তার বাবা

নিজের ছেলেকে হত্যার অভিযোগে দিনাজপুর সদর উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

দিনাজপুর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ছেলেকে হত্যার অভিযোগে দিনাজপুর সদর উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে বড়গ্রাম চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কোতয়ালী থানার ওসি হাসান শামিম ইকবাল জানান। নিহত আব্দুস সুবহান (৭) ওই গ্রামের মামুনুর রশিদ সরকারের ছেলে। এলাকাবাসী মামুনুর রশিদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মামুনের বরাত দিয়ে ওসি হাসান শামিম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্ত্রীর ছোটবোনকে বিয়ে করেছে মামুনের ছোটভাই। এরপর থেকে তারা তিনজন মিলে তার উপর মানসিক নির্যাতন চালাচ্ছিল। এ কারণে তিনি নিজের ছেলেকে জবাই করেছেন বলে পুলিশকে জানান। এ ঘটনায় মামুনের স্ত্রী বাদী হয়ে মামুনুর রশিদকে আসামি করে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৭ ঘ.