২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৮ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে নিখোঁজ হওয়ার আট দিন পর স্কুল ছাত্র মুজাম্মেল হকের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

সিলেট, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে নিখোঁজ হওয়ার আট দিন পর স্কুল ছাত্র মুজাম্মেল হকের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার পুরাতন তেতলী এলাকার একটি জঙ্গল মুজাম্মেলের লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার আব্দুল হকের ছেলে। স্থানীয় লিটল স্টার কিন্ডার গার্টেন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলো মুজাম্মেল। আটককৃতরা হলেন-একই এলাকার আফতার আলীর ছেলে ইসমাইল আলী (২০) ও ইসা মিয়ার ছেলে মিঠুন (১৮)। দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বারেক জানান, পূর্ব শত্র"তার জের ধরে দুই জন মুজাম্মেলকে খুন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করেছে। লাশ উদ্ধারের পর বিক্ষুব্ধ এলাকাবাসী ইসমাইল ও মিঠুনের বাড়িতে অগ্নিসংযোগ করে। গত ১৪ অগাস্ট বাড়ি থেকে নিখোঁজ হয় মুজাম্মেল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৪৮ ঘ.