২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওপারে ধর্মঘট, আখাউড়া বন্দর অচল

যানজট নিরসন ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন দাবিতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের শ্রমিক সংগঠন শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসন ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন দাবিতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের শ্রমিক সংগঠন শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এর ফলে সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তাানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল সাংবাদিকদের জানান, আগরতলার শ্রমিক সংগঠন তাদের বিভিন্ন দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। ৯৯ শতাংশ রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫৪৫ ঘ.