২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ: মুক্তিযোদ্ধা কোটার চূড়ান্ত ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধা কোটার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 05:43 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধা কোটার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চূড়ান্তভাবে পাঁচ হাজার ৪১৪ জন উত্তীর্ণ হয়েছে। তাদের যোগদানের তারিখ পরে জানানো হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) উত্তীর্ণদের জেলাওয়ারী ফল প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। গত বছর ১৩ অগাস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধা কোটার লিখিত পরীক্ষা হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে নয় হাজার ১৮৭ জন কৃতকার্য হন। তাদের মৌখিক পরীক্ষার পর এই চূড়ান্ত ফল ঘোষণা করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২৩৩৯ ঘ. ফল দেখতে ক্লিক করুন